১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় ওয়াই-ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মৃত্যু

  • তারিখ : ১০:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 2247

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনা-বাঞ্ছারামপুর সড়কের রামকৃষ্ণপুর ওয়াই-ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিশাত (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাত হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মমিন মিয়ার ছেলে। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে ফেরার পথে ওয়াই-ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন নিশাত। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তিনি ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন আগেই সে আনন্দ-উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরেছিল। অল্প বয়সে এমন মৃত্যু কারও কাছেই মেনে নেওয়া কঠিন।

হোমনা থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, দুর্ঘটনাটি নিয়ন্ত্রণ হারানোর পর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় ওয়াই-ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মৃত্যু

তারিখ : ১০:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫