কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান মাদকসহ যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুচি বাজার এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও ৯৪বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাবের একটি দল সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন বাবুচি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন আফজল নগর গ্রামের মৃত ইদ্রিস এর ছেলে মোঃ আব্দুস সবুর (৩৮)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও চট্টগ্রাম’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!