১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত, পা হারালেন অপর বন্ধু

  • তারিখ : ০৯:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 1709

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন স্বাধীন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তারই বন্ধু সজিব। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন লাকসাম-নোয়াখালী রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের বাসিন্দা ও পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের চাল ও কাঁচামাল ব্যবসায়ী মো. কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি মোটরসাইকেলযোগে দুই বন্ধু দৌলতগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এতে একটি সারবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত হোসেন স্বাধীন মারা যান।

এদিকে দুর্ঘটনায় আহত সজিবের দেহ থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাহদাত হোসেন স্বাধীনের বাবা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টায় গাজিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিল। সেখান থেকে সারবোঝাই ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত, পা হারালেন অপর বন্ধু

তারিখ : ০৯:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫