কুমিল্লা ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি-ট্রফি উন্মোচন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মাহবুব আলম বাবু, বর্তমান সিনিয়র সহসভাপতি সাদিক মামুন, সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাসুদ, বর্তমান দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রধান সম্পাদক এম ফিরোজ, সাবেক সহসাধারণ সম্পাদক বাহার রায়হান, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী ও নির্বাহী সদস্য আনোয়ার হোসেন।

Post Inside

এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী মিডিয়া সিক্সেস দলের অধিনায়ক আতিকুর রহমান, জার্নালিস্ট ইলেভেনের অধিনায়ক জহিরুল হক বাবু, ময়নামতি স্ট্রাইকারসের অধিনায়ক আজিজুল হক এবং লালমাই রয়্যালসের অধিনায়ক আনোয়ার হোসেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এতে ছয়টি দলের হয়ে কুমিল্লায় কর্মরত ১৪৭ জন সাংবাদিক অংশ নেবেন।

সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন
error: Content is protected !!