কুমিল্লায় অটোচালকের রহস্যজনক মৃত্যু

নেকবর হোসেন।।
কুমিল্লার বরুড়ায় মোঃ জহিরুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোক চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

Post Inside

জহিরুল বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।সে এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মায়ের সাথে অভিমান করে জহিরুল রাতে সবার অজান্তে নিজ ঘরে সিলিং ফ্যানের ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান,আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি।সম্ভবত রাত ২ টা থেকে ভোর ৬টার মধ্যে আত্মহত্যা করেছে। আমরা তদন্ত করছি। সুরতহাল তৈরি করেছি। মরদেহ কুমেকে পাঠানো হবে।ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে জানা যাবে।

আরো পড়ুন
error: Content is protected !!