কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫৫, মৃত্যু ৪ জনের

নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬দশমিক ৭%।

এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০৪ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ১৫মিনিট দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Post Inside

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,২৩আগস্ট বিকেল থেকে ২৪আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ৬০ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৩, সদর দক্ষিণের ৪, বুড়িচংয়ের ১,চৌদ্দগ্রামের ৫,দাউদকান্দির ২০,বরুড়ার ৫, দেবিদ্বার ২, মেঘনায় ৪, লাকসাম ২,লালমাই ৮, চান্দিনায় ২, হোমনায় ২৬, মনোহরগন্জ ২, মুরাদনগর ১০, ব্রাক্ষণপাড়া উপজেলার ১ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি, আদর্শ সদরের, বুড়িচংয়ের, চৌদ্দগ্রামের একজন রয়েছে। মৃতদের মধ্যে একজন নারীওতিনজন পুরুষ রয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৬৫২জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৯ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৯ হাজার ২৯৭ হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!