কুসিক ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের আনন্দ র‌্যালী

কুমিল্লা নিউজ ডেস্ক।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনন্দ র‌্যালী নিয়ে যোগদান করেন কুমিল্লা নগরীর ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার দুলাল এর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী নগরীর ছাতিপট্টি থেকে র‌্যালী নিয়ে স্টেডিয়ামে যোগদান করেন।

Post Inside

এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ-সভাপতি মাষ্টার নূর আহাম্মদ মজুমদার, মোঃ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক গনেশ পাল ও আবদুল মালেক মেম্বার, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সদস্য শাহ আলম চৌধূরী, আবুল বাসার মজুমদারসহ আরো অনেকে।

আরো পড়ুন
error: Content is protected !!