খাঁন ফাউন্ডেশনের ইদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

মাজহারুল ইসলাম নোমান
মুসলীম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতর উদযাপন উপলক্ষে নিম্নআয়,দুস্থ ও অসহায়দের মাঝে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন ঐতিহ্যবাহী সুবর্ণপুর খাঁন বাড়ি -খাঁন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে খাঁন ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ ফরহাদ আলম খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত আলম খাঁন, অর্থ সম্পাদক মোহাম্মদ হান্নান খান, উপদেষ্টা মোহাম্মদ আওয়াল খাঁন, মোহাম্মদ শাহজাহান খাঁন, মোহাম্মদ আলমগীর খান, মোহাম্মদ হারুন খাঁন, মোঃ হেলাল খাঁন সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

Post Inside

খাঁন ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ আলম বলেন, আগামী দিনে এই সংগঠনের পক্ষ থেকে আরো বড় পরিসরে সমাজের নিম্ন আয়ের মানুষদের মাঝে বিভিন্ন অবস্থাতে সার্বিক সহযোগিতা করে যাবেন। তিনি খাঁন ফাউন্ডেশনের সকল সদস্যদের সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরো পড়ুন
error: Content is protected !!