০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • তারিখ : ১০:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 376

স্টাফ রিপোর্টার।।
গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪নভেম্বর) সকালে কুমিল্লার চারটি উপজেলার ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ৬২টি স্কুলের দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি গ্রহন করে গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃপক্ষ।

সরেজমিন দেবিদ্বার উপজেলার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বড় শালঘর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ভাংগরা বাজার থানা উমালোচন উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে শিশু শিক্ষার্থীরা। কেন্দ্রের নিরাপত্তা ও নকলমুক্ত রাখতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

কেন্দ্র গুলো মনিটরিং করছেন এসোসিয়েশনের চেয়ারম্যান আর টি আবদুল হান্নান মাস্টারসহ অন্যান্য সদস্যরা। অভিভাবকরা জানিয়েছেন, মনোরম পরিবেশে বাচ্চারা পরীক্ষা দিয়েছে। সব কিছু গোছানো ও শান্ত পরিবেশ ছিল। সুন্দর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তারা’।

গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান আর টি আবদুল হান্নান বলেন, ‘এবছর ৬২টি স্কুল আমাদের সাথে যুক্ত আছে। দুই হাজারের অধিক শিক্ষার্থী সেখানে অংশ নিয়েছে৷ আমাদের সকল কেন্দ্র গুলো আমি ঘুরেছি। সেখানে দেখেছি খুবই সুশৃঙ্খল ভাবে পরীক্ষা গুলো অনুষ্ঠিত হয়েছে৷

error: Content is protected !!

গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তারিখ : ১০:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫