০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার লাশ উদ্ধার

  • তারিখ : ০৭:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • 40

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মো: শাহিন মজুমদার (৩৯) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশটির মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। সোমবার গভীর রাত আনুমানিক দুই ঘটিকায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ছাতিয়ানী পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের গেদু মিয়ার পুত্র।

ব্যক্তিজীবনে নিহত শাহিন এক পুত্র সন্তানের জনক। সে মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভবত গভীর রাতে অজ্ঞাতনামা গাড়ি শাহিনকে ধাক্কা দিয়েছে। ফলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে সে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

error: Content is protected !!

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার লাশ উদ্ধার

তারিখ : ০৭:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২