চৌদ্দগ্রামে ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর এলাকা হতে ৫৫ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২ জুন সকালে চৌদ্দগ্রামের বদরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করে।

Post Inside

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে রাসেল কাজী (২৯) ও একই গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে মোঃ রুবেল মিয়া (২১)। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!