জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা

মোঃ বাছির উদ্দিন।।
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কার্য্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

Post Inside

এতে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, থানার এসআই শান্তনু দেবনাথ।

অনুষ্ঠানে কন্যাশিশুর আগামীর ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!