ডিআইজি পদে পদোন্নতি পেলেন হোমনার মাহবুব আলম

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামের কৃতি সন্তান মরহুম উসমান গণি সরকারের সুযোগ্য সন্তান . মাহবুব আলম (পিপিএম বার, বিপিএম) অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন।

মো. মাহবুব আলম (পিপিএম বার, বিপিএম) আজ ১১ মে বুধবার তারিখে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।

Post Inside

মো. মাহবুব আলম উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে কৃতিত্বের সাথে এস.এস.সি পাঁশ করেন। পরে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে ১৯৮৯ সালে এইচ.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

তিনি ৬ ভাই-বোনের মধ্যে চতুর্থ। তিনি ১৮ তম বিসিএস ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) পুলিশ সুপার, টাংগাইল এবং বিদেশ মিশনসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি দু-দুবার পিপিএম ও বিপিএম পদক পেয়েছেন।তার বড় ভাই এডভোকেট আলী আশরাফ কুমিল্লা জজ কোর্টে কর্মরত আছেন। মেঝো ভাই মরহুম ডা.মো. হানিফ কবির, চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। ছোট ভাই এস.এম নজরুল ইসলাম উপ সচিব ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

অত্যন্ত মেধাবী মো. মাহবুব আলম বিনয়ী সৎ ও সুনামের অধিকারী। তিনি সকলের নিকট থেকে ভালোবাসা ও দোয়া চেয়েছেন।

আরো পড়ুন
error: Content is protected !!