দাউদকান্দিতে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

মোঃ রাজিব হোসেন জয়, দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসন,দূর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে অসহায় ও দুঃস্থ ২ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়৷

সোমবার বিকালে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ৷

Post Inside

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া, গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আলম ভূঁইয়া বুলুসহ আরো অনেকেই৷

আরো পড়ুন
error: Content is protected !!