১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • তারিখ : ০৪:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 141

জহিরুল হক বাবু।।
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বুড়িচংয়ে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা খাদিজা আক্তার, কিশোর কিশোরী ক্লাবের সদস্য জান্নাতুল রিয়া ও জান্নাতুল।

বক্তারা বলেন, কন্যাশিশু শুধু পরিবারের নয়, জাতিরও সম্পদ। তাদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও সুযোগের নিশ্চয়তা দিতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। প্রতিটি কন্যাশিশু যেন ভয়-ভীতিহীনভাবে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে, সে দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রকেই নিতে হবে। কন্যাশিশুর প্রতি সহিংসতা, বৈষম্য ও বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে।

প্রধান অতিথি ইউএনও মো. তানভীর হোসেন বলেন, “কন্যাশিশু আজ শুধু সমাজের অংশ নয়, তারা ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। এজন্য তাদের মেধা বিকাশ, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। সরকার এ বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই উদ্যোগগুলোকে সফলভাবে বাস্তবায়ন করা।”

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, স্থানীয় নারী সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

তারিখ : ০৪:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫