১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস

  • তারিখ : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 366

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক মাটি ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এ সময় তিনটি খননযন্ত্র ( ড্রেজার মেশিন ), ছয় হাজার ফুট পাইপসহ ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া ও বড়ধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিদারুল আলম এবং আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষার্থে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপড়া ও বড়ধুশিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে তিনটি ড্রেজার মেশিন ও এর পাইপসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করা হয়। এ ছাড়া অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে তরু হাজী নামে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ড্রেজিং করা আইনত দণ্ডনীয় অপরাধ। ড্রেজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। অপরাধীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে।

তিনি বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উপজেলার চান্দলা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংসসহ এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস

তারিখ : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬