মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্র্যাকের মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে ব্র‍্যাক মনোহরগন্জ উপজেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা কমিটি।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় প্রতি পরিবারকে এক বান্ডেল ঢেউটিন, ৫০ কেজি চাউল এবং ৩ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।

Post Inside

এ সময় ব্র্যাক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা টিমের কুমিল্লা জেলা সমন্বয়ক জিয়া উদ্দিন আহম্মদ, লিগ্যাল ওন্ড কমপ্লায়েন্সের মো. হেদায়েত উল্লাহ, ব্র‍্যাক চাঁদপুর-৩ অঞ্চল নাথেরপেটুয়া এলাকার এএম (দাবি) মো. জানে আলম, লাউলহরী এলাকার এএম দাবি মো. হাবিবুর রহমান, উপজেলা হিসাব ব‍্যবস্থাপক মো. বোরহান উদ্দিন, শাখা ব‍্যবস্থাপক মো. আনিসুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. স্বপন, উপজেলা ব্র্যাক দুর্যোগ ব্যবস্থাপনা টিমের সদস্য এবং স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ বৃন্দসহ উপস্থিত ছিলেন।

ব্র্যাকে পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করায় স্থানীয় থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ব্র্যাককে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!