হোমনায় ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সোনিয়া আফরিন।।
আসন্ন কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী এ্যাড. মো. নজরুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো.আবু কাউসার অনিক ।

উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, আ’লীগ নেতা মহসীন হাবিব ভূইয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জাল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আহমেদ, যুগ্ন সম্পাদক বাছির মোল্লা ও হোমনা ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি সামসুল আলম শুভ প্রমুখ ।

Post Inside

পরে হোমনা সদরে মিছিল শেষে পৌর মেয়র প্রার্থীর জন্য নৌকা মার্কা প্রতীকে ভোট চান ও লিফলেট বিতরণ করেন ।

আরো পড়ুন
error: Content is protected !!