স্টাফ রিপোর্টার।।
আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত WASKF European Championship 2026-এ দলগত ইভেন্টে রৌপ্য পদক এবং একক কাতা ইভেন্টে স্বর্ণপদক জিতে কুমিল্লার কৃতি সন্তান মোফাজ্জল মাহিন চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
জানা যায়, পাঁচ সদস্যের বাংলাদেশ কারাতে দল গত ২৩ এপ্রিল রাত ১০টায় আর্মেনিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাংলাদেশের দল সামগ্রিকভাবে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি তাম্র পদক অর্জন করে।
মাহিনের এই সাফল্যে কুমিল্লা জেলাসহ দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com