নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা (দক্ষিণ) জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মো.তাজুল ইসলাম পবিত্র ওমরাহ হজ্জ পালন,কাতার ও আমেরিকা সফরে প্রায় তিন মাসের জন্য দেশত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) তিনি পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে স্বপরিবারে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা করেন। তিনি আগামী ১০ মার্চ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। এবং পরে একসপ্তাহ কাতারে অবস্থান করে মার্চের শেষ সপ্তাহে তিনি আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা করার কথা রয়েছে। আমেরিকাতে তাঁর পুত্র, পুত্রবধু ও নাতনী রয়েছে। আমেরিকার নিউইয়র্ক এর ফ্লোরিডা অঙ্গ রাজ্যে তাদের সাথে তিনি প্রায় দুই মাস অবকাশ যাপন করবেন। এবং আগামী ১০ মে তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের আহবায়ক হাজী তাজুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের শাকতলা গ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী মো.তাজুল ইসলাম দীর্ঘদিন সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতা হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সোনালী ব্যাংক এমপ্লোয়েজ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা শ্রম আদালতে শ্রমিক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া কালিরবাজার ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল পেশার মানুষের কাছে তাঁর বেশ গ্রহনযোগ্যতা রয়েছে। তাঁর বড় ভাই আলী আহাম্মদ বিএ দীর্ঘকাল কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আজন্ম জাতীয়তাবাদী আদর্শের কান্ডারী পরিচ্ছন্ন রাজনীতিবিদ হাজী তাজুল ইসলামকেও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করতে তাঁর পরিবার ও দলের শুভাকাঙ্ক্ষীরা জোর তৎপরতা চালাচ্ছেন বলে গুঞ্জন চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com