স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গাজী বাড়ি মসজিদে চার মাস নিয়মিত জামাতে নামাজ আদায় করা ১৪ কিশোরকে ঈদের দিনে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন গাজী ফাউন্ডেশনের উদ্যোগে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা গেছে, গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল মতিনের মৃত্যুর পর তাঁর স্মরণে এলাকার কিশোর ও তরুণদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। চার মাস ধরে মসজিদের ইমামের পর্যবেক্ষণের ভিত্তিতে ১৪ জন কিশোরকে বিজয়ী নির্বাচিত করা হয়। পরে ঈদের দিন তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ধর্মীয় অনুশাসনের প্রতি আরও আগ্রহী করে তুলবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. ইশতিয়াক মাহমুদ, জি এম জাহাঙ্গীর আলম বিজয়, সোলেমান মেম্বার, হাফিজুর রহমান, মিজানুর রহমান, নূরু মিয়া, মাওলানা আব্দুর সাত্তার, আব্দুর রাজ্জাক, শাকিল মাহমুদ এবং মসজিদের ইমাম ইমরান শরীফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com