আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সঙ্গীদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাবিহা ( ৩ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ( ২০ জুন ) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাবিহা ওই এলাকার বাসিন্দা সাকিব হাসানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল সাবিহা। একপর্যায়ে তার মা বাড়িতে ফিরে আঙিনায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজনরা বাড়ির পাশের একটি পুকুরে সাবিহাকে ভাসতে দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর পরীক্ষানিরীক্ষা করে তাকে আমরা মৃত ঘোষণা করি। শিশুটির মৃতদেহ আমরা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com