স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হায়েস মাইক্রোবাস থেকে ৯০ কেজি ভারতীয় গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটিও আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় এ অভিযান চালায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর গীতবাড়ি বিওপির একটি টহলদল।
বিজিবি জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকায় সন্দেহজনক একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদক ও আটক মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com