স্টাফ রিপোর্টার।।
জমকালো আয়োজনে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব প্রাণি দিবস উপলক্ষে প্রকাশিত স্বরনিকা অভ্যয়ারণ্য এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের মুক্ত মঞ্চে প্রাণিভিত্তিক সংগঠন ‘ক্যাট’স হোম বিড়ালের বাড়ি’র আয়োজনে অনুষ্ঠানে ক্যাট’স হোম বিড়ালের বাড়ি’র প্রতিষ্ঠাতা রোটা. মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা মো. সামছুল আলম, কুমিল্লা ও ফেনী মহানগর কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়া মো. শহিদুল ইসলাম।
‘ক্যাট’স হোম বিড়ালের বাড়ি’র উপদেষ্টা রোটা. আবদুল্লাহীল বাকীর সঞ্চালনায় ভেট মনিরুল ইসলাম ভূইয়া রিমন, ভেট ফারহান ইশরাক উল্লাস, লিল-পো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আকলিমা আক্তার শান্তা, রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি রোটা. শাহ জাবেদুল হক সাগর, রোটা. রেহান উদ্দিন, এড. ফারহানা সেলিম শারমিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, দেলোয়ার হোসাইন আকাইদ, মাহফুজ নান্টু, বিড়ালের বাড়ির যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান মজুমদার, লাকী রহমান, উম্মে জেসী, সদস্য মীম ইসলাম, তানিয়া আক্তার মৌসুমী, বিএম মহিউদ্দিন মন্টি, আলভী নুর, ইশিতা নাসরিন সোমাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আর ছিল এক অন্ধ শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com