স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় রেললাইনে বসে গাঁজা সেবন করার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমড়া-বানাশুয়া গ্রামের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে রেলপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্ররণ করেন। লাকসাম রেলওয়ে থানার ওসি জসীম উদ্দিন খন্দকার এ তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে এক যুবক রেললাইনে বসে ধূমপান করতে করছিলেন। এ সময় একটি ট্রেন কয়েকবার হুইসেল দিলেও তিনি লাইন থেকে সরেননি। একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরে স্থানীয়রা মরদেহের পাশে একটি পুঁটলিতে গাঁজা দেখতে পান।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসীম উদ্দিন খন্দকার বলেন, ‘বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। হাতের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com