স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব এর মৃতদেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী আয়েশা বেগম। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বগৈর গ্রামে আজ বুধবার ভোরে।
হাবিব এর ছোট ভাই আব্দুল হালিম জানান, তার ভাই হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব (৭০) একই ইউনিয়নের কলা বাগান বাজারের বিসিআইসির সারের ডিলার।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি হৃদক্রিয়ায় আক্রান্ত হলে আমরা তাকে কুমিল্লা শহরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আমরা ভোর রাতে তার লাশ বাড়ীতে নিয়ে আসার পর আমার ভাইয়ের স্ত্রী আয়েশা বেগম (৬০) স্বামীর লাশের চেহারা দেখে তিনিও অজ্ঞান হয়ে পড়ে গেলে তাকেও স্বজনদের সহায়তায় উদ্ধার করে কুমিল্লা শহরের একই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন।
স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পত্তির সংসারে ২ ছেলে ২ মেয়ে রয়েছে। (বুধবার) রাত ৮টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে পাশাপাশি কবরে স্বামী স্ত্রী দুইজনকে দাফন করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com