স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার নিউ মার্কেট এলাকায় পিতার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাদরাসায় পড়ুয়া এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) সকালে উপজেলার পৌর এলাকার আজগর আলী স্কুল এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও সন্তান যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় ওই মাদরাসা ছাত্র। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী আজগর আলী স্কুল সংলগ্ন একটি মাদরাসার ছাত্র ছিল বলে জানা গেছে।
রাব্বি নামের এক চালক জানান, রয়েল সুপার এসি বাসকে ওভারটেক করতে গেলে সামনে আরেকটি লরি আসতে দেখে ব্রেক করলে ছেলেটি নিচে পড়ে যায়। পরে আবার টান দিয়ে ছেলেকে তুলতে গেলে লরিটি চাপা দেয়। নিজের চোখের সামনে ছেলের মৃত্যু দেখে বাবার কষ্ট ছিল অসহনীয়।
আলমগীর নামের একজন অভিযোগ করে বলেন, সড়কের ওই অংশে খানাখন্দ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তার সংস্কার ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com