স্টাফ রিপোর্টার।।
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সংগঠনের সকল সদস্য বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা প্রতি মাসে তাদের জমানো টাকা দিয়েই ঈদের নতুন জামা কিনে শিশুদের উপহার দেন।
মঙ্গলবার (১৭মার্চ) সকালে গৌরিপুর ফিউচার আইসিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত ৫০ জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দাউদকান্দি শাখার সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাবেক সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক আলমগীর হোসেন, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সংগঠনের দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, প্রচার সম্পাদক হিমেল, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, কুমিল্লা মহানগর শাখার প্রচার সম্পাদক সালমান সাজিল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সোলেয়মান সিয়াম, সদস্য মানসুর, আল আমিন, রাকিব প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। তাদের ঈদকে আনন্দময় ও রঙিন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছর ধরে সংগঠনটি এ কর্মসূচি পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, আমাদের এই ছোট উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করুক, এটাই আমাদের প্রত্যাশা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com