
স্টাফ রিপোর্টার।।
দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ, হিফয সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজামারা সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইনী।
ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ.এম.এম. সালমান। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মাকছুদুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল হিফয সমাপনী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ নুরুল হুদা। এতে প্রায় ১২ থেকে ১৩ শত শিক্ষার্থী ও অভিভাবকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com