নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আইডিয়াল একাডেমির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ তারেক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ সাধারণ বৃত্তি অর্জন করে এলাকাবাসী, পরিবার ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করেছে।
তারেক উপজেলার শশীদল গ্রামের বাসিন্দা সোহেল রানা ও তাহুমিনা আক্তারের সন্তান। এছাড়াও তিনি বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামের পুলিশ সদস্য সাইফুল ইসলামের ভাগিনা।
তারেকের এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তারেক অত্যন্ত মেধাবী, নিয়মিত ও পরিশ্রমী শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি সে শৃঙ্খলাবোধ, ভদ্র আচরণ ও নৈতিক মূল্যবোধের জন্যও সবার কাছে প্রশংসিত।
পরিবারের সদস্যরা বলেন, তারেকের এই সাফল্য তাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও সে যেন ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে—এটাই তাদের প্রত্যাশা।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোহাম্মদ তারেক জানায়, ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে চায়। সে তার এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com