মোঃ তাজুল ইসলাম।।
জাতীয় জুলাই ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে ১১ দলীয় জোটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং পৌরসভার আমীর মো. তাজুল ইসলামের সঞ্চালনায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার আমীর অধ্যাপক অহিদুর রহমানের সভাপতিত্বে র্যালি-পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ড. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, উপজেলা সহকারী সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, মো. কবির হোসাইন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকারিয়া খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মো. আবুল কাশেম, উপজেলা অফিস সেক্রেটারি ফয়েজ আহমেদ, মাওলানা মাসুদ মৈশান, গাজী জহিরুল ইসলাম, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইসমাইল, সার্জেন্ট হাবিবুর রহমান, মাওলানা ফেরদাউসসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় জুলাই ও গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি বুড়িচং উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com