মো. জাকির হোসেন।।
রোববার কুমিল্লার বুড়িচং থানার এস আই মোঃ মাহবুবুর রহমান খাদিম এবং এএসআই আমিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদ এর ভিত্তিতে কুমিল্লা - বাগড়া সড়কের কালিকা পুর বাজারে একটি যাত্রী বাহী অটোরিকশা সিএনজি তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং আপন দুই ভাই মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান বুড়িচং থানার এস আই মোঃ মাহবুবুর রহমান খাদিম এবং এএসআই আমিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স সহ রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কুমিল্লা - বাগড়া সড়কের কালিকা পুর বাজারে মামুনের দোকানের সামনে অবস্থান নেন।
এসময় কুমিল্লা গামী একটি যাত্রী বাহী অটোরিকশা সিএনজি তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে এবংআপন দুই ভাই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো জেলার দাউদকান্দি উপজেলার (শাসনগাছা, ধানমন্ডি রোড আঃ খালেক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) পেন্নাই গ্রামের বাবুল মিয়ার ছেলে সজিব (২২), অপরজন হলো ছোট ভাই আরিফুল ইসলাম (২০)।
এঘটনায় বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে। কুমিল্লা কোর্টের মাধ্যমে পুলিশ আসামীদের কে জেল হাজতে প্রেরণ করে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com