আতাউর রহমান।।
এক মাসে প্রায় ১০০ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০টি ইয়াবা ও বিপুল পরিমাণ অন্যান্য মাদক এবং চোরাচালান পণ্য উদ্ধার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। একই সময়ে আদালতের ৭৯টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের মাধ্যমে ১১৫ জনকে সাজা দেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসজুড়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় নিয়মিত মাদকবিরোধী পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ৯৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০টি ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ, ৩১ বোতল বিয়ার ও ১৪১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ৩৫০টি ভারতীয় বাজি এবং ৪৯০ লিটার তেল জব্দ করা হয়েছে।
শুধু মাদক উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না পুলিশের কার্যক্রম। সেপ্টেম্বর মাসে বিভিন্ন মামলায় আদালতের ৭৯টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়। পাশাপাশি সামারি ট্রায়ালের মাধ্যমে ১১৫ জনকে মাদক সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান, পরোয়ানা তামিল ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার ঠেকাতে এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com