
শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন,ভোটের জন্য একটি রাজনৈতিক দলের নেতারা জনগণকে নানা প্রলোভন প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিচ্ছে।তাদের মিষ্টি কথায় দুর্বল হবেন না। এরা ধোঁকাবাজ, তাদের কথা বিশ্বাস করবেন না। তারা কথার যাদু জানে।
শুক্রবার(৬ ফেব্রুয়ারি)রাত ৭টায় পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাহাপাড়া গ্রামের বেগম আমেনা সুলতান সরকারি বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী,বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
তিনি বলেন,কেবলমাত্র ধানের শীষে ভোট দিলে গণতন্ত্র, উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।১২ ফেব্রুয়ারির ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশ উন্নত ও সমৃদ্ধ হবে। দেশের মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে, জানমাল নিয়ে নিরাপদে থাকবে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে মানুষ ঠকেনি, বরং জিতেছে।দেশে বিরাজমান সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হলে ধানের শীষকেই বিজয়ী করতে হবে।
ড.খন্দকার মারুফ হোসেন আরো বলেন,ধানের শীষের দল ছাড়া অতীতে কেউ জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। এটি আজ সবার কাছে প্রমাণিত সত্য। বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুশাসন ও আইন শৃঙ্খলাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন তরান্বিত হয়। বিএনপি ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
এই সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিল বিল্লাল হোসেন খন্দকার সুমন,যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর সালাউদ্দিন,যুগ্ম আহবায়ক আবু মুছা,সদস্য সচিব কাউছার আলম সরকার,৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শাহীন, কেন্দ্রীয় যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মামুন ভূঁইয়া,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রোমান খন্দকার,পৌর মহিলাদলের সভানেত্রী আইরিন সরকার,পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল ও সদস্য সচিব মধু সরকার,পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল মিয়া,সাহাপাড়া জিউর আখড়ার সভাপতি অশোক সাহা প্রমূখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com