
মো. হাসান।।
কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য আলী আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com