এন এ মুরাদ।।
দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও সাংবাদিক মাসুমুর রহমান মাসুদসহ ৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতি। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এন এ মুরাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান রনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম ও সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ জুন দৈনিক আমাদের কুমিল্লায় চান্দিনার একটি সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও সাংবাদিক মাসুমুর রহমান মাসুদসহ ৪ জনের বিরুদ্ধে চান্দিনার এমপি ডাঃ প্রাণ গোপাল দত্তে’র অনুসারী কৃষকলীগ নেতা জয়নাল আবেদীন বাদী হয়ে গত ৭ জুন কুমিল্লার আদালতে একটি মামলা করেন। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com