কুমিল্লায় পানিতে ডুবে সাংবাদিকের শিশু পুত্রের মৃত্যু

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় পানিতে ডুবে সাংবাদিক আলা উদ্দিনের ১৩ মাস বয়সী শিশুপুত্র আরাফাত ইসলাম মারা গেছে।

আজ শুক্রবার বিকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Post Inside

মনিপুর গ্রামের সাংবাদিক আলা উদ্দিন দৈনিক সময়ের কাগজের হোমনা প্রতিনিধি ও হোমনা প্রেস ক্লাবের সদস্য।

পারিবারিক সুত্রে জানা গেছে, আরাফাত ইসলাম বাড়ির আঙ্গিনায় খেলা করতে গিয়ে বাড়ির পাশের ডোবাতে পড়ে যায়। পরে ডোবা থেকে উদ্ধার করে হোমনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শহীদ উল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!