মনোহরগঞ্জে এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি

মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মনোহরগঞ্জ কেন্দ্রীয় শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছে এক্স স্টুডেন্ট ফোরাম।

সোমবার সকালে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post Inside

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের আ্যাডমিন প্যানেলের সদস্য মো. আব্বাছ আলম ও মো. মনিরুজ্জামান, ফোরামের মডারেটর মো.কামরুজ্জামান, শাকিল ইবনে হুমায়ন, প্রাইম কোঅর্ডিনেটর বাবুল চন্দ্র দেবনাথ, সিরাজুল ইসলাম মিলন, বাহার মজুমদার, শরাফত করিম।

ফোরামের সকল কর্মকান্ড বাস্তবায়নে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে অনুষ্ঠানের সাথে যুক্ত থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ফোরামের আ্যাডমিন মাহবুব কল্যাণ, আলমগীর হোসেন, খোরশেদ আলমসহ সিনিয়র নেতৃবৃন্দ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষক ইসমাইল হোসেন, দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। ফোরামের বিভিন্ন ব্যাচের নেতৃবৃন্দের মধ্যে মাষ্টার আনোয়ার হোসেন, অহিদুর রহমান, আরিফুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!