আমতলী থেকে ট্রাকভর্তি ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

নেকবর হোসেন।।
কুমিল্লায় ট্রাকভর্তি কোকাকোলার আড়ালে ৫০ কেজি গাঁজা পরিবহনের সময় মোঃ রাকিব হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (১৭ আগস্ট) কুমিল্লার আমতলী এলাকা থেকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

Post Inside

আটককৃত যুবক কুমিল্লার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর (পশ্চিম ঝাকুনীপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।

এছাড়াও, বিশেষ প্রক্রিয়ায় মাদকদ্রব্য পরিবহনের জন্য কোকাকোলা বোতল ভর্তি বহনকারী ট্রাকের পেছনের অংশে বোতলের আড়ালে মাদক পরিবহন করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!