‘ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত- কুমিল্লায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

নেকবর হোসেন।।
গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্টার্টআপ ইনকিবেউশনের তিনব্যাপী ট্রেনিং উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

Post Inside

মন্ত্রী বলেন, নির্বাচনে কেউ যদি অংশগ্রহণ না করে এক পক্ষ তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেই। বাংলাদেশ একটি গণতন্ত্র দেশ, গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দায়িত্ব আছে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ এফ এম আবদুল মঈন,কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল (অব) মো. আবু তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু

আরো পড়ুন
error: Content is protected !!