
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়ায় মহেশপুর দক্ষিণপাড়া প্রবাসী সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে চক্ষু চিকিৎসা, ছানি রোগী বাছাই এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সম্প্রতি মহেশপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব শাহা আলম। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, অন্ধ কল্যাণ সমিতি, বরুড়া জেনারেল হাসপাতাল ও বরুড়া ব্লাড ব্যাংক।
এ সময় মহেশপুর দক্ষিণপাড়া প্রবাসী সমাজকল্যাণ সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম ও আবুল খায়েরসহ সংগঠনের সদস্য মাহাবুবুর রহমান আবির, মেহেদী হাসান, সৌরভ, হাবিব, রাফিন, তামিম ও সজীব উপস্থিত ছিলেন।
এ ছাড়া সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রব, নুরুল ইসলাম মিলন, জামাল হোসেন ও মোহাম্মদ বাচ্চুসহ স্থানীয় ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।