কুমিল্লায় কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমান গাঁজাসহ দুই যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা থেকে কাভার্ড ভ্যান ভর্তি ১৫৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ১৫৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাজাকারচর গ্রামের নুরু মিয়া এর ছেলে আল আমিন (২১) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটিলেশিয়ারা গ্রামের মোঃ আবুল হোসেন এর ছেলে মোঃ শাকিল (২৭)।

এসময় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা পরস্পর যোগসাজসে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আাটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!