১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি; দুই ঘণ্টা সেবা বন্ধ

  • তারিখ : ০৯:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 136

আলমগীর কবির।।
কুমিল্লায় ১০ম গ্রেডে পদোন্নতির দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন। রবিবার সকাল ৯টা থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তারা দুই ঘণ্টার কর্মবিরতিতে অংশ নেন। অতি জরুরি সেবা ছাড়া সব কাজ বন্ধ ছিল।

১১তম গ্রেডে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, দীর্ঘদিন ধরে তারা ১০ম গ্রেডে পদোন্নতির দাবিতে আন্দোলন করছেন। দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতির পর পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন তারা।

কর্মবিরতির কারণে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা বহু রোগী ভোগান্তিতে পড়েন। বিভিন্ন বিভাগে কর্মী না পেয়ে অনেককে বেসরকারি হাসপাতালে যেতে দেখা যায়।

আন্দোলনে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের কুমিল্লা জোনের সেক্রেটারি আবুল কাশেম পলাশ, এমট্যাবের সেক্রেটারি সাব্বির আহমেদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র টেকনোলজিস্ট আল মামুন। এছাড়া কিশোর কুমার বড়ুয়া, আবুল কালাম আজাদ, শামিমা আক্তার জাহান এবং ফার্মাসিস্ট নাজমুন নাহারসহ অনেকে অংশ নেন।

error: Content is protected !!

কুমিল্লায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি; দুই ঘণ্টা সেবা বন্ধ

তারিখ : ০৯:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫