০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু

  • তারিখ : ০৬:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 1874

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ দেবিদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) এলাকার ওমান প্রবাসী মো. আলী হোসেনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল সে।

স্থানীয়রা জানান, সকালে মা কুলসুম বেগমের সঙ্গে খালার বাড়ি যাওয়ার উদ্দেশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ছোট হাফেজ। মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় চুপচাপ চিপস খাচ্ছিল সে।

এমন সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির মাটি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাফেজকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচা অটোরিকশা চালক মো. নবী হোসেন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আনিসুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

error: Content is protected !!

কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু

তারিখ : ০৬:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫