কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটার, চলছে আপলাইনের মেরামত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের বগিগুলো প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন মেরামতের কাজ এখনো চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Post Inside

এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

বর্তমানে উদ্ধারকাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর। দূর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি।

আরো পড়ুন
error: Content is protected !!