০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লায় ট্রেন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

  • তারিখ : ০২:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • 318

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা শাসনগাছা রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২ জন হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলস্টেশন মাষ্টার সফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলক্রসিং অতিক্রম করার সময়ে রেললাইনের উপরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়।

এসময় সিএনজি অটোরিক্সাটিকে মুখে করে প্রায় তিনশ গজ দূরে নিয়ে যায়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং এর দুই মহিলাসহ চার যাত্রী গুরুতর আহত হয়।

আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ফরিদ মুন্সী নামে একজন মারা যান। পরে চিকিৎাধিন অবস্থায় তার স্ত্রী পেয়ারা বেগম (৫৫)ও মারা যায়। আহত ২ জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে।

দুর্ঘটনায় রেল ইঞ্জিনের এয়ার পাইপ নষ্ট হয়ে গেলে মালগাড়িটি রেলস্টেশনে এনে মেরামত করা হয়।

error: Content is protected !!

কুমিল্লায় ট্রেন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

তারিখ : ০২:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০