১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • তারিখ : ১১:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 1292

আলমগীর কবির।।
সারা দেশের মতো কুমিল্লায়ও আজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ পরীক্ষায় কুমিল্লা জেলার চারটি কেন্দ্রে প্রায় ২ হাজার ৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো—শিমপুর উচ্চ বিদ্যালয়, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতামূলক এ পরীক্ষা সুষ্ঠু, নিরিবিলি ও চাপমুক্ত পরিবেশে সম্পন্ন হয়। কুমিল্লা জেলা পুলিশ প্রশাসন এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা মহানগরের আহ্বায়ক ও আনন্দধারা বিদ্যাপীঠ স্কুলের অধ্যক্ষ আফরোজা হাসনাতের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।

পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্র সচিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক এবং অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা পূর্ব জেলা শাখার সভাপতি মোঃ আউয়াল খান এবং সাধারণ সম্পাদক এম.টি. জামান নাঈম।

error: Content is protected !!

কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তারিখ : ১১:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫