০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

কুমিল্লায় বাড়তি দামে পণ্য বিক্রি: ৭ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ১০:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • 73

জহিরুল হক বাবু।।
বাড়তি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুমিল্লার মুরাদনগরে সাত প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ অক্টোবর) মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্বে ছিলেন অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, বাড়তি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোম্পানীগঞ্জ বাজারের মেসার্স গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজকে ১৫ হাজার, মেসার্স তাসপিয়া বাণিজ্যালয়কে ১০ হাজা, মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে আট হাজার, মেসার্স হাবিব এন্টারপ্রাইজকে তিন হাজার, আলমগীরের সবজির আড়তকে দুই হাজার জরিমানা করা হয়।

এছাড়াও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তা সাধারণকে প্রতারিত করায় নজরুলের মাংসের দোকান ও আল মদিনা খাসির মাংসের দোকানকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি মো. আব্দুর রহিম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর শাহাদত হোসেন, মুরাদনগর থানা পুলিশ, কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী রাশেদুল হাসান ও দেলোয়ার হোসেন প্রমুখ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!

কুমিল্লায় বাড়তি দামে পণ্য বিক্রি: ৭ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

তারিখ : ১০:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪