১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লায় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • তারিখ : ০৮:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • 627

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত দুই নেতার আবেদন ও দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিন দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন। সিদ্ধান্তটি খুব দ্রুত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

সদস্যপদ ফিরে পাওয়ার বিষয়ে রমিজ উদ্দিন ও দিলারা শিরিন বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আমাদের দলীয় পদ ফিরিয়ে দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

উল্লেখ্য, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করায় ওই দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

error: Content is protected !!

কুমিল্লায় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

তারিখ : ০৮:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫