১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ

  • তারিখ : ১১:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 724

স্টাফ রিপোর্টার।।
যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চীফ খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে খোকন চৌধুরী জানান, কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভের সংবাদ প্রচারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি কুমিল্লা থানা একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-জনকণ্ঠের কুমিল্লা স্টাফ রিপোর্টার মীর শাহ আলম, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মো. শহীদুল্লাহ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হুমকির ঘটনা দুঃসাহসিক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশে।

error: Content is protected !!

কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ

তারিখ : ১১:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫